Sylhet Today 24 PRINT

লুৎফুর রহমানের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ সেপ্টেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি ছিলেন এ অঙ্গনের অভিভাবক। শুরু রাজনৈতিক অঙ্গনই নয়, সিলেটের সর্বস্তরের মানুষ একজন সজ্জন ও পরিচ্ছন্ন নেতা হারালেন। রাজনৈতিক কর্মীরা হারালেন একজন বটবৃক্ষ। লুৎফুর রহমানের মৃত্যুতে যে ক্ষতি হলো তা পূরণ করা অসম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.