Sylhet Today 24 PRINT

ছাতক সোশ্যাল ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ সেপ্টেম্বর, ২০২১

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে ছাতক ও সিলেটের বিশিষ্টজনসহ ইন্তেকাল করা সকলের রুহের মাগফেরাত কামনায় ছাতক সোশ্যাল ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ ফোরামের কার্যালয়ে সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আহমদের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্প্রতি মারা যাওয়া সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, ছাতকের ব‍্যবসায়ী ও বিচারিক ব্যক্তিত্ব আবরু মিয়া তালুকদার, এনটিভির সিলেট প্রতিনিধি ও ছাতক সোশ্যাল ফোরামের সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদের পিতা শিক্ষানুরাগী ও সমাজসেবী আবুল হোসেন, অধ্যাপক শওকতুল হাসান, ব‍্যবসায়ী ও বিচারিক ব্যক্তিত্ব আব্দুল করিম মেম্বার, সোশ্যাল ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ ওয়াহিদুল হকের ছোট ভাই তরুণ ব‍্যবসায়ী মিফতাহুল হক শাহীন, ছাতক ডিগ্রী কলেজের সাবেক ভিপি মুনসেফ হোসেন লালা, সাবেক ছাত্রনেতা মাহমুদ কবির রাজু, অ্যাডভোকেট আজরফ মিয়া তালুকদার, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা তৈয়বুন নেছা, বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, তরুণ ব‍্যবসায়ী সুহাদ আহমদ, আব্দুল বাছিত মেম্বার, বিশিষ্ট মুরব্বি তেরা মিয়া চৌধুরী, হাজী আচ্ছা মিয়া, হাজী পিয়ারা মিয়া ও তরুণ ব‍্যবসায়ী শাহীন চৌধুরী সহ ছাতকের ইন্তেকাল করা সকল মরহুম ব্যক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে স্মৃতিচারণ মূলক আলোচনায় অংশ নেন সোশ্যাল ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ ওয়াহিদুল হক, উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাংবাদিক মারুফ আহমদ। দোয়া পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম ছাতকের কৃতি সন্তান মাওলানা নুরুল হক। গোটা অনুষ্ঠান জুড়ে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। এছাড়াও সকল অসুস্থ স্বজনদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও মিজানুর রহমান জাভেদ, ফোরামের সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, এডভোকেট মাছুম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাফি বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ তালুকদার, নির্বাহী সদস্য মাহমুদ হোসেন আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক, দফতর সম্পাদক হুমায়ূন রশীদ শাহীন, সহ দফতর সম্পাদক সুয়েব মাহবুব তালুকদার ও সদস্য রুকন উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.