Sylhet Today 24 PRINT

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ সেপ্টেম্বর, ২০২১

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় নগরীর জিন্দাবাজারস্থ এলিগ্যান্স শপিং মলের ৮ম তলায় সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবী রোটারিয়ান বিমলেন্দু পাল।

সভায় বক্তব্য দেন সহ-সভাপতি বিভূ দাস গুপ্ত, সহ-সম্পাদক সমরেন্দ্র কুমার রায়, সুনির্মল চক্রবর্তী, উত্তম ঘোষ, সাংগঠনিক সম্পাদক নন্দলাল গোপ, কোষাধ্যক্ষ বিপ্লব কর্মকার, সিনিয়র সদস্য শিক্ষক হিমেল রায়, অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, সুশান্ত দাস, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

সভায় আগামী ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মনিপুরী রাজবাড়িতে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় পরিষদের সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সভার সিদ্ধান্তক্রমে আগামী ২২ অক্টোবর শুক্রবার শ্রীমঙ্গল কলেজ রোডে নবনির্মিত শ্রীশ্রী মঙ্গলেশ্বরী কালী মায়ের মন্দির প্রদক্ষিণের সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.