Sylhet Today 24 PRINT

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় সমিতির ২ নম্বর বারের ৪র্থ তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন।

সমিতির সমাজ বিষয়ক সম্পাদক ও ক্রীড়া উপ—কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজিম উদ্দীনের সভাপতিত্বে ও সহ—সমাজ বিষয়ক সম্পাদক মো. মকসুদ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সামনে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এসময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সমিতির সভাপতি জনাব এ.টি.এম. ফয়েজ উদ্দিন অ্যাডভোকেট কেক কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.