Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৈয়দপুর শাখার উদ্যোগে মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত গ্রাহকগণ ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।

সমাবেশে সৈয়দপুর শাখার  ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ করিম বক্তব্যে বলেন, সৈয়দপুর-শাহারপাড়াসহ এলাকাবাসী সহযোগিতা কামনা করেন এবং উল্লেখ করেন গ্রাহকরাই ব্যাংকের সাফল্যের সহযাত্রীসহ তাদের আস্থায় অব্যাহত থাকবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এই অগ্রযাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.