Sylhet Today 24 PRINT

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের।

শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজ আহমদ, কোষাধ্যক্ষ শমশের জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, অ্যাডভোকেট আজমল আলীসহ সিলেট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন সকল নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.