Sylhet Today 24 PRINT

খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক: |  ০২ অক্টোবর, ২০২১

খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ) সিলেট জেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলের মাধ্যমে খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট জেলা শাখার ৬ষ্ঠ নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যালিজ্যাক তাংসাং ও সাধারণ সম্পাদক রাজু রুপসী।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেটের রায়নগর এলাকায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার ৬ষ্ঠ নির্বাহী কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজু রুপসীর সঞ্চলানায় বক্তব্য রাখেন সভাপতি অ‍্যালিজ‍্যাক তাংসং। এ সময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাবেক সভাপতি লভিংশন পঃস্না, সানডে পঃডুয়েং,মার্কুস পাপাং, ইভিনিং ইয়াংইয়ুং,প্রমুখ।

নতুন কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি প্রিনসি পাটুয়াট, সহ সভাপতি সানডে পঃডুয়েং, যুগ্ম সম্পাদক রিয়া রেংখেলেম, সাংগঠনিক সম্পাদক বিজয় সুছিয়াং, কোষাধ‍্যক্ষ ইভিনিং ইয়াইয়ুং, সহ কোষাধ‍্যক্ষ হেনসি পতাম, সংস্কৃতিক সম্পাদক সোনিয়া তংপের, শিক্ষা সচিব র্মাকুস পাপাং,সিনিয়র শিক্ষা সচিব ডরিন পামথেট, সহ শিক্ষা সচিব আনারকলি লামিন জেফারসন সাজেম, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক ফ্রেসিউস লামিন, সহ যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক ডানিয়েল পঃডুয়েং, ক্রীড়া সম্পাদক শিমন তালাং, সিনিয়র ক্রীড়া সম্পাদক ড্যানিয়েল লামিন, আইটি সম্পাদক জনি তাংসং, সহকারী আইটি সম্পাদক মিশেল লামিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.