Sylhet Today 24 PRINT

উপাচার্য ইলিয়াস উদ্দিনকে এনইইউবি’র শিক্ষার্থীদের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ অক্টোবর, ২০২১

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদ্য বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপাচার্যের অফিস কক্ষে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল।

বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিক আহমদ, আখলাকুল আম্বিয়া, হায়দার, আরাফাত, রেদোয়ান, জিহাদ, জাবের, মাহবুব, গোলজার, গোলাম কিবরিয়া, এজাজুল হক, জুয়েল, প্রত্যয়, শান ও দ্বীপ রাজ দাস।

উপাচার্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা পাশ করে গেছেন তাদের জীবনে সমৃদ্ধি সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।








টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.