Sylhet Today 24 PRINT

বন্ধন সমাজ কল্যান যুব সংস্থার কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

সিলেট খাসদবীর বন্ধন সমাজ কল্যান যুব সংস্থার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে খাসদবীর বন্ধন এফ/৯ মফিজ মিয়ার মাঠে এলাকাবাসীর সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মো. রিমাদ আহমদ রুবেলকে সভাপতি ও কবির আহমদ খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলে সহ সভাপতি আহসানুজ্জামান শহীদ ও এ জে সোহেল, সহ সাধারণ সম্পাদক ফুয়াদুর রহমান কামালী ও মমতাজুল করিম খান জামিল, সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক আনহার মিয়া ও ইফতেখার হোসেন সোহেল, অর্থ সম্পাদক খালেদ হোসেন, প্রচার সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, সহ প্রচার সম্পাদক মো. সোহাগ, ক্রীড়া সম্পাদক সাব উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক নাজির আহমদ ও মিশু আহমদ, ধর্ম ও সমাজসেবা সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিপন আহমদ, দপ্তর সম্পাদক ইফতি আহমদ সুমিম, দহ দপ্তর সম্পাদক তারেক খাঁন, আইন বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন মনি, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার শামীম কলি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ মোহন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাবিল মেহেদী শিশির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাহেল আহমদ নয়ন, কার্যনির্বাহী সদস্য গাজী বোরহান, জেহিন আহমদ, শাহিনুর আহমদ, রিয়াদ আহমদ রিমন, রোমন আহমদ, মিতু আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.