Sylhet Today 24 PRINT

গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২০ অক্টোবর, ২০২১

লন্ডনের মক্কাগ্রীল রেস্টুরেন্টে গ্রেটার বড়লেখা অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ই অক্টোবর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত খান। সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন।

সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, উপদেষ্টা গিয়াস উদ্দিন, আব্দুর রহিম, সোহরাব হোসেইন, সহ সভাপতি খলিলুর রহমান, নাঈম শহীদ আসুক, হাফিজ উদ্দিন, মোস্তাক আহমদ।

অন্যদের মধ‍্যে বক্তব্যে রাখেন বদরুল ইসলাম, আকবর হোসেন, পংকি খান, সালাউদ্দিন এনাম, আম্বির হোসেন, রুহুল আমিন ফয়ছল আহমদ, আলীম উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.