Sylhet Today 24 PRINT

জাতীয় সম্মেলনে সিলেট ৪ ফটো সাংবাদিক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন সিলেটের চার ফটো সাংবাদিক।

৩দিন ব্যাপী জাতীয় সম্মেলন ২০১৫ অনুষ্ঠানে সারা দেশের ফটো সাংবাদিক সহ সার্কভূক্ত দেশের খ্যাতনামা ফটো সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

আজ সোমবার (৩০নভেম্বর) ও  ১ ও ২ ডিসেম্বর তারিখে কক্সবাজারে এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সিলেট থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন রাব্বী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতিন ফয়সল, কার্যকরী সদস্য মাহমুদ হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.