Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ‘মসজিদে কুরাইশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

বিয়ানীবাজার পৌরসভার পূর্ব সুপাতলায় ‘মসজিদে কুরাইশ’ জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১০ শতক ভূমি উপর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভূমি দাতা শিক্ষানুরাগী, সমাজ সেবক ও দানবীর আসাদ আহমদ।

রবিবার সকালে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আবদুস শুক্কুর, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা আবদুল বাছিত কাশেমী, হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ, হাজী এখলাছুর রহমান, হাজী মতিউর রহমান পাখি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.