Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্সের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্স এর কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ অক্টোবর প্যারিসের স্থানীয় অভারবিলা রেস্টুরেন্টে কমিটিটি গঠন করা হয়।

আব্দুল হাফিজের সভাপতিত্বে ও শাহিন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মো. হাবিবুর রহমান হাবিব, ফজলু মিয়া, সোহেল আহমদ, আবু বক্কর, শাহ বাহাদুর ময়না, আজহারুল হক ভূঁইয়া, তাহের আমিন, শাবুল মিয়া, খলিলুর রহমান, হোসাইন আহমদ, ময়ূর মিয়া, রেদোয়ান আহমদ, চুনু মিয়া, আমির হোসেল, দবির আহমদ ভূঁইয়া, রেজাউল করিম, রিপন আহমদ, মায়ান ভূঁইয়া, আব্দুল আলীম, আমির হোসেন, জিয়াউল হক, রাসেল আহমেদ, হামিদুর রহমান, ফখরুল, রহিম উদ্দিন, মুরছালিন, তানবীর রহমান, আহসান হাবিব,পাবেল আহমদ, জামিল, রায়হান প্রমুখ।

সভায় সর্বসম্মতি ক্রমে শেখ মো. আব্দুল কদ্দুসকে সভাপতি,  মিলাদ মজুমদারকে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.