Sylhet Today 24 PRINT

সিলেটটুডের প্রধান সম্পাদকের মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ নভেম্বর, ২০২১

অনলাইন গণমাধ্যম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক কবির য়াহমদের মা ফখরুন নেছা আজিজ মারা গেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় সিলেট জেলার বিয়ানীবাজারের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.