Sylhet Today 24 PRINT

প্রজন্মলীগ নেতা সোলেমানের উপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার আহবায়ক শেখ সোলেমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার (৩০ নভেম্বর) দুপুরে  শিবগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সভাপতি মুরাদ হাসানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা শিপু কুমার দাসের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট বনশ্রী দাশ অপু, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান ওহিদ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "অন্যায়ভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার আহবায়ক যুবনেতা শেখ সোলেমানের উপর সন্ত্রাসীরা হামলা চালানো হয়। সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন তিনি। কিন্তু মামলা দায়েরের পরও পুলিশ প্রশাসন হামলাকারীদের গ্রেফতার করছে না।"

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় বৃহত্তর শিবগঞ্জবাসী ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.