Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগরের আহবায়ক কমিটি অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

নূর আহমদ কামালকে আহবায়ক ও এন এম ময়না মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্যের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগরের আহবায়ক কমিটি অনুমোদন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের স্বাক্ষরিত চিঠিতে গঠনতন্ত্রের ধারা ৯ 'গ; এর (১) ২০১০ উপধারা অনুযায়ী এই অনুমোদন দেয়া হল।

কমিটির অন্যান্য পদধারীরা হলেন, সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন (যুগ্ম আহবায়ক), আব্দুল খালিক লাভলু (যুগ্ম আহবায়ক), সৈয়দ নাঈম আজাদ টিপু (যুগ্ম সদস্য সচিব)। এছাড়াও সদস্য হিসেবে আছেনপ- মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুবেল আহমদ, কামরুল হোসেন সাজ্জাদ, মাহফুজ আহমদ রাজু, ,মোঃ আমিনুল ইসলাম পাপ্পু, নেহজাব আহমদ শাফি, মোঃ ফারুক হোসেন, শ্রী মৃনাল কান্তি পাল শুভ, সাহেল আহমদ, কামরান আহমদ, মোছাঃ শাপলা বেগম, মোছাঃ রত্না আহমেদ তামান্না, মোঃ ঈমন আহমদ সুমন, শাহেদ আহমদ সুমন, শাহেদ শাহরোখ আল রহমান অয়ন, মোঃ দুলাল মিয়া, শ্রী গুরুপ্রসাদ দাস দ্বীপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.