Sylhet Today 24 PRINT

বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি তজম্মুল চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৯ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান তজম্মুল হক চৌধুরী।

গত শনিবার এক সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিথঙ্গল আখড়ার মোহন্ত গোসাইর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে তজম্মুল হক চৌধুরীকে সভাপতি নির্বাচিত করা হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর রোটারিয়ান তজম্মুল হক চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয় আমার প্রিয় প্রতিষ্ঠান। আমাকে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

এছাড়াও বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

রোটারিয়ান তজম্মুল হক চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.