Sylhet Today 24 PRINT

তালিমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী ছালেহ আহমদ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২৯ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপে মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার তালিমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন ছালেহ আহমদ। তিনি তালা প্রতীকে পেয়েছেন ৫৭২ ভোট।

রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় তালিমপুর ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ছালেহ আহমদকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবুল হোসেন ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৫৭০ ভোট।

অপর প্রার্থী বারকাত মোরগ প্রতীকে পেয়েছেন ৩৪৭ ভোট।

তালিমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ভোট হয়েছে কানসাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.