Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট মহানগর যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর যুবলীগ।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে যুবলীগের ২৭টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.