Sylhet Today 24 PRINT

বড়লেখায় নজরুল একাডেমির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয়ের সুবর্ণজয়ন্তী

সংবাদ বিজ্ঞপ্তি: |  ১৭ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন।

নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস, নজরুল একাডেমির শিল্পি শোভন দলপতি ও মিকন পাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.