Sylhet Today 24 PRINT

ছিন্নমূলদের মাঝে দুই বোনের কাপড় বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার নগরীতে ছিন্নমূল অসহায় পথকলিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন দুই বোন। তাদের এই আয়োজন নজর কেড়েছে নগরবাসীর। দুই বোনই ব্যবসায়ী এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের একজন ফাহিমা আহাদ কুমকুম সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সৃজন ফ্যাশনের কর্ণধার। অপরজন জাহারা আহাদ রুবিন জেলা জাসাসের দপ্তর সম্পাদিকা। বড় বোনের ব্যবসায় তিনিও সম্পৃক্ত।

১৬ ডিসেম্বর সবুজ লাল রংয়ের নতুন কাপড়ে শহর যখন রঙিন ঠিক এই সময় অসহায়ের মুখে হাসি ফুটাতে তাদের এই প্রয়াস। নগরীর রেলস্টেশন, ক্বিনব্রিজ এলাকাসহ বিভিন্ন ফুটপাত ঘুরে পথকলিদের মধ্যে তারা বিতরণ করেছেন শতাধিক নতুন কাপড়।

এক বিজ্ঞপ্তিতে কুমকুম জানিয়েছেন শুধু বিশেষ দিন নয়, যখনই সম্ভব তারা এভাবেই অসহায় মানুষের পাশে ছুটে যান। তাদের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.