Sylhet Today 24 PRINT

লুৎফুর-নেহার মেমোরিয়াল স্কুলে বিনা ফিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের ‘লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল’ বিনা ফিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ দিচ্ছে।

২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল’-এর প্রধান শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী জানান, নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনা ভর্তি ফিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে।

শিক্ষার্থী ভর্তির কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত চলছে বলে জানান তিনি।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে- ডাকঘর: রামধাবাজার, বিয়ানীবাজার, সিলেট, মোবাইল: ০১৭৪০ ৩০২ ২০২, email: luthfurnehar.mg.school@gmail.com এর কোনো এক মাধ্যমে যোগাযোগের জন্যে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান বাবলু ব্যক্তিগত উদ্যোগে এই অঞ্চলের প্রথম এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি আসছে শিক্ষাবর্ষের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.