Sylhet Today 24 PRINT

আব্দুল গফফারকে সদর উপজেলা বিএনপির সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার যুক্তরাজ্য গমন উপলক্ষে শনিবার তাঁর নিজ বাস ভবনে সিলেট সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর নেতৃত্বে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির সভাপতি এ. কে. এম. তারেক কালাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি হাজী আজির উদ্দিন চেয়ারম্যান, সহ সভাপতি আবু ঈসা মেম্বার, ইসলাম উদ্দিন, গোলাম কিবরিয়া, মোঃ ইলিয়াস আলী মেম্বার, তাহির আলী পাখি, ওয়ারিছ আলী, মকবুল আলী, কিরণ মেম্বার ও আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক গিয়াস মেম্বার ও সাইদুর রহমান সাঈদ, সহ সাধারণ সম্পাদক এনাম হোসেন মেম্বার, ফয়েজ আহমদ ও মালেক মেম্বার, জুম্মান আহমদ প্রমুখ।

এসময় এডভোকেট আব্দুল গফফার নব নির্বাচিত কমিটির নেতৃত্বে সদর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাস্তবায়নে এবং বর্তমান সরকার বিরোধী চলমান আন্দোলনে বলিষ্ট ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং নব গঠিত কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং নব গঠিত কমিটির নেতৃবৃন্দ তার যাত্রা শুভ কামনা করেন।

উল্লেখ্য, তিনি এক মাসের জন্য যুক্তরাজ্য যাত্রা করছেন এবং সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.