সংবাদ বিজ্ঞপ্তি: | ০১ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
এতে সঞ্জিত চন্দ্র নাথকে সভাপতি ও উজ্জ্বল ঘোষকে সাধারণ সম্পাদক এবং লিটন পালকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৯ জানুয়ারি) কমিটি গঠন উপলক্ষে শহরের হাটবন্দ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে বিদায়ী পৌর কমিটির সভাপতি সুজিত চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ সভাপতি এপিপি গোপাল দত্ত ও সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, গৌতম গুপ্ত প্রমুখ।
কাউন্সিলে সাবজেক্ট কমিটির ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে সঞ্জিত চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল ঘোষ নির্বাচিত হয়েছেন। পরে সেখানে পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।