Sylhet Today 24 PRINT

হিন্দু যুব পরিষদ দাসেরবাজার ইউপির কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি: |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ হিন্দু যুব পরিষদ দাসেরবাজার ইউপি শাখার কমিটি গঠন করা হয়েছে।

এতে পল্টন চক্রবর্ত্তীকে সভাপতি ও আশু দাসকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত রোববার (৩০ জানুয়ারি) বাংলাদেশ হিন্দু যুব পরিষদ বড়লেখা উপজেলা শাখা এই কমিটির অনুমোদন দেয়।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি অজিত দাস, সিনিয়র সহ সভাপতি পাপলু দত্ত, সাধারণ সম্পাদক সুমিত রঞ্জন দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.