নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ০২ ফেব্রুয়ারী, ২০২২
বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মেলনে জামাল মুসরাফিয়াকে সভাপতি ও অজিত বুনার্জীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জামাল মুসরাফিয়ার সভাপতিত্বে ও মৃণাল কান্তি ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আফরোজ আলী ও সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক তাপস ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বেকারত্ব নিরসনে সরকারের সুস্পষ্ট নীতি বা পরিকল্পনা পরিষ্কার না। সরকারের উন্নয়ন ও উন্নতির সাথে বেকারদের কর্মসংস্থান ও জনগণের স্বস্তি নিশ্চিত করতে হবে। এর জন্য যুবমৈত্রীকে দায়িত্ব নিয়ে সংগ্রাম গড়ে তুলতে হবে।’
বাংলাদেশ যুবমৈত্রীর ২৭ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি অলক পাল, নীর নেপুর তুলসী প্রসাদ ও সৌরভ ঘোষ, সহ সাধারণ সম্পাদক মৃণাল কান্তি ঘোষ ও রিমলী দেব, সাংগঠনিক সম্পাদক মৌ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির মিয়া, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তপু কালিন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোহেল আহমদ, নারী বিষয়ক সম্পাদক কুমকুম তাঁতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জমির আলী, আইন বিষয়ক সম্পাদক মোশাহিদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সুমন, ক্রীড়া সম্পাদক রাহেল আহমেদ, অর্থ সম্পাদক অনুপ ঘোষ, দপ্তর সম্পাদক রুদ্র কর (রথীন্দ্র), কার্যকরী সদস্য শেখ জুয়েল রানা, দেওয়ান মাসুকুর রহমান, মিতালী রানী দাস, জামিল তাঁতি, জামাল মিয়া, পিন্টু দেবনাথ, শ্যাম ও জমির আলী।