Sylhet Today 24 PRINT

পীর হাবিবের মৃত্যুতে তৌফিক চৌধুরীর শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২২

পীর হাবিবুর রহমান

জ্যেষ্ঠ সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. তৌফিক রহমান চৌধুরী।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী শনিবার এক শোকবার্তায় বলেন, ‘পীর হাবিবুর রহমান আমার অনুজপ্রতিম বন্ধু। জীবনের বহু অধ্যায়ে আমরা বহু সময় একসাথে কাটিয়েছি, একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করেছি। তার মৃত্যু আমাকে ব্যথিত, মর্মাহত ও গভীর শোকে ভারাক্রান্ত করেছে।’

তিনি বলেন, ‘বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের সন্তান পীর হাবিবুর রহমান একজন সাহসী সাংবাদিক ছিলেন। দেশের সাংবাদিকতার জগতকে সমৃদ্ধ করেছেন তিনি। অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ লিখনীতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি।’

মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তৌফিক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.