Sylhet Today 24 PRINT

পীর হাবিবুর রহমানের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২২

দেশ বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, লেখক, গবেষক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শনিবার এক শোকবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।পীর হাবিব ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.