Sylhet Today 24 PRINT

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণদের লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২২

২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।

সোমবার এক অভিনন্দন বার্তায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় তিনি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতেও লিডিং ইউনিভার্সিটি অনলাইন এবং ক্যাম্পাসে অত্যন্ত সাফল্যের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি  লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.