Sylhet Today 24 PRINT

জেসিপিএসসি’তে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০২২’ পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাতফেরির মধ্য দিয়ে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০২২’ এর অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকবৃন্দ ও নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরিটি প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৯:৩০ ঘটিকায় প্রতিষ্ঠানের সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত, কবিতা আবৃত্তি, ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনাসভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অনলাইনে অনুষ্ঠানে যোগদান করে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি, উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আতাউর রহমান। অর্থনীতির প্রভাষক সাজ্জাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রভাষক সাইফ উদ্দিন আহমেদ, দ্বাদশ শ্রেণির মানবিক-ক শাখার শিক্ষার্থী হাসানুল হক প্রহর (বান্না) এবং দশম শ্রেণির বিজ্ঞান-খ শাখার শিক্ষার্থী প্রত্যাশা তালুকদার তন্নী।

কবিতা আবৃত্তি করেন চতুর্থ শ্রেণির ভেনাস শাখার শিক্ষার্থী দেবযানী সরকার মৌন ও দশম শ্রেণির খ শাখার শিক্ষার্থী স্বপ্নীল রায়।

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছড়া ও কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তাক্ষর লেখা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন উপাধ্যক্ষ এবং অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র প্রভাষক মো. জাহাঙ্গীর আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.