Sylhet Today 24 PRINT

ভাষাশহীদদের প্রতি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রভাতফেরিটি সকাল ৯:৩০ ঘটিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল রোড ও রিকাবীবাজার পয়েন্ট প্রদক্ষিণ করত: কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শেষ হয়। এরআগে সূর্যোদয়ের সাথে সাথে প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দের (প্রস্তাবিত) সভাপতিত্বে এবং সদস্য সচিব সেকশন অফিসার অপু চক্রবর্তী, সদস্য সুবিনয় আচার্যের সহযোগিতায় প্রভাতফেরিটি অনুষ্ঠিত হয়।

প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো. মোস্তফা কামাল, আইন বিভাগের ডিন মো. মাহমুদুল হাসান খান ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মহব্বত হোসাইন, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি. আসিফসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.