Sylhet Today 24 PRINT

চুয়েটে ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং উইথ পাইথন’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের উদ্যোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় “ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং উইথ পাইথন” (National Training on Natural Language Processing with Python) শীর্ষক এক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএসই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট এনএলপি ল্যাবের পরিচালক ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে ছিলেন এনএলপি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, টিগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাজিব হোসেন ও চুয়েট সিএসই বিভাগের প্রভাষক ওমর শরীফ। এতে ৬০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.