Sylhet Today 24 PRINT

ভাষা শহীদদের প্রতি সিলেট মহানগর কমিউনিটি পুলিশিংয়ের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি।

সোমবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কমিটির নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. নাসিম আহমদ, সিনিয়র সহ সভাপতি বিধান সরকার, সহ সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্ত, সদস্য মেহেদী জাকারিয়া মুন্না, রাজু গোয়ালা ও জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.