Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা

চুনারুঘাট প্রতিনিধি: |  ২১ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত আব্দুল সালামকে (৫৫) আর্থিক সহায়তা করেছেন নরপতি গ্রামের বিশিষ্ট শিল্পপতি হেলিওস হোল্ডিংস কোম্পানি লিমিটেডের এমডি এম এ মালেক জাপানী।

প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটনের ফেসবুক স্ট্যাটাস দেখে তিনি এই সহায়তার হাত বাড়িয়ে দেন।

সোমবার সন্ধ্যায় আব্দুল সালামের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. জামাল হোসেন লিটন, স্থানীয় ইউপি সদস্য ইমান আলী, হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি সার্জেন্ট (অব.) মো. ছায়েদ মিয়া তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.