Sylhet Today 24 PRINT

লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে শহীদ দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রামে বিদ্যালয় প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও কালো পতাকা উত্তোলন (অর্ধনমিতকরণ), প্রভাতফেরি ও শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্কুলের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন (বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ মিনার, স্মৃতিসৌধ অঙ্কন) ও স্কুলের মাধ্যমিক শাখার (ষষ্ঠ-নবম শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে রচনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, হামদ-নাত প্রতিযোগিতা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহবাবুর রহমান খান শিশু।

স্কুল বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান লুকুসের সভাপতিত্বে সহকারী শিক্ষক আবিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, এডিশনাল হেড মাস্টার ফনি ভূষণ পাল, সহকারী প্রধান শিক্ষক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এএম মুহিবুল হাছান এনাম, সাবেক ইউপি সদস্য জাফরুল আহমদ লালন, ইউপি সদস্য জাকারিয়া আহমদ রুমন, আলীনগর ইউনিয়ন পরিষদের সচিব মস্তাক আহমদ, চারখাই ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কাশেম, ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ, বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রহমান,  রোমান আহমদ, মারুফ আহমদ চৌধুরী প্রমুখ।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুর রহমান বাবলু একটি শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.