নিউজ ডেস্ক | ২৪ ফেব্রুয়ারী, ২০২২
ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত
সিলেট নগরীর মনিপুরী রাজবাড়িস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দির ও সেবাশ্রমে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উদযাপিত হবে আগামীকাল ২৫ ফেব্রুয়ারী ( ১২ ফাল্গুন) রোজ শুক্রবার।
শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের আয়োজনে পাদুকা উৎসবে পূজার্চনা, রাজভোগ, মহাপ্রসাদ বিতরণসহ নানা আনিষ্ঠানিকতা রয়েছে।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমের সভাপতি দিবাকর ধর রাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রামেন্দ্র চৌধুরী জানান, করোনার কারণে বিগত বছরগুলোতে উৎসব উদযাপনে ভাটা পড়েছিলো। সম্প্রতি বিধিনিষেধ প্রত্যাহার হলেও ভক্তবৃন্দকে মাস্ক পরিধান করে উৎসবে অংশ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এবছর বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উৎসবে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকেরা।