Sylhet Today 24 PRINT

মৎস্যজীবী দলের সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ মার্চ, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সুস্থতা কামনায় সিলেট জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বাদ আছর টুকেরবাজার গৌরিপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আফতাব উদ্দিন ও শাহজাহান, গৌরিপুর জামে মসজিদের মোতাওয়াল্লী বাহাউদ্দিন, বিশিষ্ট মুরব্বি হাজী নাসির উদ্দিন, কামাল উদ্দিন, মালিক উদ্দিন, রিয়াজ উল্লাহ, সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী দল নেতা উসমান মিয়া, একবাল হোসেন, নুর মিয়া, জৈন উদ্দিন, ইঞ্জিনিয়ার আফজাল উদ্দিন, ফয়েজ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.