Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা সওকত আলীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেটটুডে ডেস্ক: |  ১২ মার্চ, ২০২২

মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সহ তাঁতী বিষয়ক সম্পাদক হাজী সওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১২ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, হাজী সওকত আলী ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম হাজী সওকত আলীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.