Sylhet Today 24 PRINT

রুয়েটের গভর্নিং বডি সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের অংশগ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ মার্চ, ২০২২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের গভর্নিং বডি সভায় বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুর মাওলা।

রোববার (১৩ মার্চ) তিনি রুয়েটের স্থাপত্য বিভাগের পরীক্ষা কমিটির সভায়ও  অংশগ্রহণ করেন।

সভায় রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, স্থাপত্য, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং, ও ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করার জন্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর ড. কাজী আজিজুল মাওলাকে ধন্যবাদ জানান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.