Sylhet Today 24 PRINT

সাংবাদিক আব্দুর রাহমানের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

দৈনিক জালালাবাদের সাবেক স্টাফ রিপোর্টার, কালের কন্ঠ সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আব্দুর রাহমান এর রোগমুক্তি কামনায় দৈনিক জালালাবাদ এর বার্তা বিভাগে এক দোয়া মাহফিলে আয়োজন করা হয়। জটিল রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাহমান এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের এমডি মতিউর রহমান, দৈনিক জালালাবাদ এর সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ, বার্তা সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়াদিগন্ত সিলেট অফিসের স্টাফ রিপোর্টার আফতাব উদ্দিন, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, খালেদ আহমদ, আবু বকর সিদ্দিক, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক বেলায়েত হোসেন ও হুমায়ুন কবির লিটন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, সম্পাদনা সহকারী দাইয়ান চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার আব্দুর রশীদ, কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.