Sylhet Today 24 PRINT

সীমান্তের ডাকের উদ্যোগে ঢেউটিন প্রদান

কুলাউড়া প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৫

 কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের  উদ্যোগে ২দু’টি পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়েছে।১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ডাক কার্যালয়ের সম্মুখে কাতার প্রবাসী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর অর্থায়নে পৌরসভার পরিনগর এলাকার তহুরা বেগম ও জয়পাশা এলাকার আয়েশা বেগমকে এক বান্ডিল করে ঢেউ টিন প্রদান করায় হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা লোকমান হোসেন আনু, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন,সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক শরীফ আহমেদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, সাংবাদিক সমিতির সদস্য নাজমুল বারী সোহেল, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শামছুল ইসলাম, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, মোঃ আছকর আলী, আনোয়ার মিয়া, সীমান্তের ডাকের ব্যবস্থাপক তসিম হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.