Sylhet Today 24 PRINT

কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক: |  ০২ এপ্রিল, ২০২২

মাহে রমজান উপলক্ষে কাজীটুলা যুব সমাজের উদ্যোগে এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মানিক খানের সার্বিক সহযোগিতায় অর্ধশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) রাতে কাজীটুলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মানিক খান বলেন, পবিত্র মাহে রমজানে যার যার তৌফিক অনুযায়ী বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। শুধু তাই নয় বিত্তবান থেকে শুরু করে সকল সামাজিক সংগঠনকে অসহায় বঞ্চিতদের মাঝে এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।

এসময় উপস্থিত ছিলেন অরাজনৈতিক সামাজিক সংগঠন সিলেট মহানগর ১৭ নম্বর ওয়ার্ড ও কাজীটুলা যুব সমাজের সভাপতি গিয়াস আহমদ, সহ সভাপতি আমির হোসেন, শামীম আহমেদ, রিপন আহমেদ, তপন মিয়া, সাধারণ সম্পাদক বিলাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক এম বরকত আলী, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, রুহুল আমিন, মিজান বাচ্চু, বাবুল মিয়া, দেলোয়ার হোসেন দিলু, শরিফ খান, রাজু, সাহান আহমেদ, সোহেল, আল আমিন, কামরান আহমেদ, সজল মিয়া, ফারুক আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.