Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের ইফতার মাহফিল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৯ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, পলিটিকাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূঁইয়া, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিশ কুমার বনিক, শারীরিক শিক্ষা দপ্তরের ইন্সট্রাক্টর শরীফ সোহাগ, স্পোর্টস সাস্টের সভাপতি মো. তাহসিন রহমান, সাধারণ সম্পাদক সাফায়েত জামিল সৌরভ, সংগঠনের সাবেক এবং বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.