Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র দোয়া ও ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি: |  ১৫ এপ্রিল, ২০২২

সিলেট মহানগরীতে বসবাসরত নবীগঞ্জ উপজেলাবাসীর সংগঠন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নগরীর নাইয়ওরপুলস্থ ফরচুন গার্ডেনের সেমিনার হলে অনুষ্ঠিত মাহফিলে শুরুতে হাফিজ মৌলানা শফিউল আলম চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াত মধ্য দিয়ে দেশ ও জাতির জন্য মোনাজাত পরিচালনা করেন কুয়ারপার জামে মসজিদের পেশ খতিব মাওলানা নুরুল হক নবীগঞ্জী।

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল ফজলের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলটি নবীগঞ্জ কলাণ সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়।

মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডা.খালেদ মোহসিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, হবিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো.আবু তাহের চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, শাবিপ্রবি এসোসিয়েট প্রফেসর ড. এম মাহবুুবুল হাকিম, মুফতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, পানসী গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু, প্রফেসর রজত কান্তি ভট্রাচার্য, আব্দুল করিম দলা মিয়া, বয়েত উল্লাহ, আবু ইউসুফ, এ আর চৌধুরী সেলিম, শাহ মোস্তাকিম, রুহেল আহমদ চৌধুরী, ডা. শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.