Sylhet Today 24 PRINT

মানবতার ঘর সিলেটের খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ১৬ এপ্রিল, ২০২২

করোনাকালীন মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত চলছে হতদরিদ্রদের জন্য কম বেশী করে মানবতার ঘর সিলেটের খাদ্যসামগ্রী বিতরণ।

শুক্রবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নোয়াগাঁও হাজী হালুমাঝী জামে মসজিদের সামনে বাদ আসর মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সিলেট বিভাগীয় কমিটি।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. জুম্মান, সহ সভাপতি মো. আব্দুল হাই জাফর, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণে একাংশে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতায় ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল উদ্দিন।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার ভোজ্যতেল, ১ লিটার দুধ ও খেজুর।

উল্লেখ্য, আগামী ঈদুল ফিতর উপলক্ষেও নতুন জামা কাপড় বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.