Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জ সমিতি সিলেটের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি: |  ১৯ এপ্রিল, ২০২২

সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন নবগঠিত শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার নগরীর মানরু শপিং সিটির লাংতুরাই পার্টি সেন্টার সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটর আহ্বায়ক কমিটির সদস্য মো. এমদাদুল হক স্বপন, মো. আব্দুর রশিদ, মো. এওয়ার হোসেন হৃদয়, অ্যাডভোকেট ইকবাল হোসেন, মো. তোফাজ্জুল ইসলাম কিবরিয়া, হযরত আলী, মো. আলমগীর হোসেন, সৈয়দ আলী জাবেদ, এম সুয়েব আহমদ, কামাল হোসেন, হেলাল আহমদ, রিপন আহমদ, মো. দানিয়াল হাসান, আজমল হোছাইন শাহীন, মো. রুপম আহমদ, সুমন আহমদ, সমীরন দাস ও সৌরভ দাস প্রমুখ।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য এওয়ার হোসেন হৃদয়। সভায় সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শেষে সুনামগঞ্জের ফসল রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.