Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে নগরীতে ইফতার বিতরণ

সিলেটটুডে ডেস্ক: |  ২২ এপ্রিল, ২০২২

মাহে রামাদান উপলক্ষে সিলেট নগরীতে অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এই ইফতার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.