Sylhet Today 24 PRINT

মিঠু তালুকদারের উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ এপ্রিল, ২০২২

সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ৬ষ্ঠ দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।  এধরণের ইফতার বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

(২৩ এপ্রিল) শনিবার বিকালে নগরীর রায়নগরস্থ খরাদিপাড়া এলাকায় মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদর মোহন কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম, এটিএন নিউজের সিলেটের রিপোর্টার দেবশীষ দেবু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন এহিয়া, মো. কুতুব উদ্দিন, আখতারুজ্জামান জনি, জয়নাল মিয়া, ফারুক আহমদ, রুহেল মিয়া, রফিক মিয়া, তামিম আহমদ, তুহিন আহমদ। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী সহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.