Sylhet Today 24 PRINT

মিঠু তালুকদারের উদ্যোগে ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২৭ এপ্রিল, ২০২২

সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ৯ম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এধরণের ইফতার বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর শিবগঞ্জস্থ খরাদিপাড়া বৈশাখী এলাকায় বায়তুন্ নুর জামে মসজিদ ও বিভিন্ন কলোনীতে মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. এমদাদা হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য কনক পাল অরুপ, হুসাইন মুহাম্মদ সাগর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমদ, রোমায়ন কবির সিদ্দিকী, সোলেমান চৌধুরী, ফুয়াদ হোসেন, ইমরান সিদ্দিকী সৌরভ, মিলাদ হোসেন, মিসকাত সিদ্দিকী। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীসহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.