Sylhet Today 24 PRINT

চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২৭ এপ্রিল, ২০২২

চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- চালিবন্দর টিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক কনভেনার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাহাত তরফদার, চালিবন্দর জামে মসজিদ সেক্রেটারী আমির আলী, চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি অরুণ শ্যাম বাপ্পী, কাজী আব্দুল বায়েছ, সোয়েব আহমেদ সানু, মাহিন আহমেদ, তানভীর আহমেদ, ফরহাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.